শান্তিপুরে জাতীয় সড়কে ঘটে গেল দুটি পৃথক পথদুর্ঘটনা - The News Lion

শান্তিপুরে জাতীয় সড়কে ঘটে গেল দুটি পৃথক পথদুর্ঘটনা




দি নিউজ লায়ন ;   আজ নদীয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন গোবিন্দপুর এলাকা দিয়ে পাঁচপোতার নতুন পাড়ার সাগর রায় মোটরসাইকেলে যাচ্ছিলেন, আচমকা একটি যাত্রীবোঝাই বাস পেছন থেকে ধাক্কা দিলে, রাস্তার পাশে খাদে পড়ে যায় সে, এলাকাবাসীর তৎপরতায় শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হলে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


তা কিছুটা এগিয়ে সম্পূর্ণ পৃথক একটি ঘটনায় পুরুলিয়ার পরেশনাথ পুর নিবাসী পরেশ সরকার প্রতিদিনের মতো শান্তিপুর বাইপাস সংলগ্ন পেট্রোল পাম্পে তার কাজে আসছিলেন। 


আটা কলের আগে গ্যাস গোডাউনের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পথের পাশে পড়ে থাকতে দেখে, এলাকাবাসী উদ্ধার করে, শান্তিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে, তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন করা হয়েছে, বর্তমানে তার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা যায় হাসপাতাল সূত্রে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.